shomoynew_wp969 ডলার বন্ডে সুদহার বাড়ল | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ডলার বন্ডে সুদহার বাড়ল


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪ ০১:১৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪

ফাইল ছবি

বৈদেশিক মুদ্রা বা ডলার-ভিত্তিক দেশের দুই ধরনের বন্ড-ইউএস ডলার প্রিমিয়াম ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের বিনিয়োগ আকৃষ্ট করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকার ও অর্থনীতিবিদরা।

ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে তিনটি ভিন্ন ভিন্ন মেয়াদে ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে সুদহার সর্বোচ্চ ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে সুদহার সর্বোচ্চ ১.৫ শতাংশ বাড়ানো হয়েছে।

প্রিমিয়াম বন্ডে এক বছর মেয়াদি বিনিয়োগের সুদহার বাড়িয়ে করা হয়েছে ৬.৫০ শতাংশ, দুই বছর মেয়াদে ৭ শতাংশ এবং তিন বছরের মেয়াদের জন্য ৭.৫০ শতাংশ করা হয়েছে।

ইনভেস্টমেন্ট বন্ডে এক বছরের সুদহার বেড়ে দাঁড়িয়েছে ৫.৫০ শতাংশ, দুই বছর মেয়াদে ৬ শতাংশ, এবং তিন বছর মেয়াদি সুদহার করা হয়েছে ৬.৫০ শতাংশ।

দেশের যেকোনো ব্যাংকের অনুমোদিত ডিলার শাখাসমূহ অথবা বিদেশে অবস্থিত বাংলাদেশি ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউজ থেকে এসব বন্ড কেনা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top