shomoynew_wp969 বেড়েছে এলপিজির দাম | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বেড়েছে এলপিজির দাম


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪ ০৪:২৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৬

ফাইল ছবি

ভোক্তাপর্যায়ে বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top