shomoynew_wp969 রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার


প্রকাশিত:
১৮ জুন ২০২৩ ১১:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪১

ছবি সংগৃহিত

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহন করেছে।

এরই অংশ হিসেবে ১৮ জুন রবিবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে 'রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)' শীর্ষক ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আয় বাড়াতে রূপালী ব্যাংক প্রবাসীদের নানা সেবা দিয়ে যাচ্ছে।

প্রবাসীদের পাঠানো অর্থ যেন রেমিট্যান্স উত্তোলনকারী গ্রাহক দ্রুত ও নিরাপদে পেতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক।

ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়েছে যা চলবে ২৭ জুন পর্যন্ত। এই সময়ে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পাচ্ছেন লটারি জেতার সুযোগ। তৃতীয় সপ্তাহে ৫ জন রেমিট্যান্স উত্তোলনকারী পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

লটারির প্রথম পুরস্কার হিসেবে ১টি ১শ সিসি মোটর সাইকেল পেয়েছেন ফেনীর ইসলামপুর রোড শাখার গ্রাহক মো. আবুল কাশেম, দ্বিতীয় পুরষ্কার পুরষ্কার হিসেবে ১টি ৪৩ ইি স্মার্ট টিভি পেয়েছেন মুন্সিগঞ্জ কর্পোরেট শাখার গ্রাহক সোহেল আহমেদ, তৃতীয় পুরষ্কার হিসেবে ১টি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন টাঙ্গাইলের কালিহাতী শাখার গ্রাহক ছালেহা বেগম, চতুর্থ পুরষ্কার হিসেবে ১টি স্মার্টফোন পেয়েছেন টাঙ্গাইলের বাসাইল শাখার গ্রাহক নূরজাহান বেগম এবং প ম পুরষ্কার হিসেবে ১টি ডিনার সেট পেয়েছেন ফরিদপুরের বিএমএম শাখার গ্রাহক সালাম শেখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top