shomoynew_wp969 ডলারের বিকল্প মুদ্রা চালুর প্রস্তাব লুলার | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডলারের বিকল্প মুদ্রা চালুর প্রস্তাব লুলার


প্রকাশিত:
৩১ মে ২০২৩ ০৮:৩৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪২

 ফাইল ছবি

দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য একটি নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

নাম না করে ডলার বন্ধের কথা বলেছেন লুলা। তিনি বলেছেন, দক্ষিণ আমেরিকার ভেতরে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি কারেন্সির ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি কারেন্সি তৈরি করতে পারি।
নতুন এই মুদ্রা কীভাবে তৈরি করা যায় তা দেখতে বিভিন্ন দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

লাতিন আমেরিকার ১২টি দেশ নিয়ে আয়োজিত সম্মেলনে এ প্রস্তাব দেন লুলা।

ব্রাজিলের এই সম্মেলনকে বামপন্থি জোটের বৈঠক হিসেবে মনে করছেন অনেকে।

লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় বামপন্থি ব্লক শক্তিশালী হলে বিশ্ব রাজনীতির অংক ফের নতুন পথে আবর্তিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top