shomoynew_wp969 ব্যাংকগুলোকে ‘হাইব্রিড মিটিং’ করার পরামর্শ | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ব্যাংকগুলোকে ‘হাইব্রিড মিটিং’ করার পরামর্শ


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৩ ১৪:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯

 ফাইল ছবি

ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হাইব্রিড পদ্ধতিতে মিটিং বা সভা করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায় এমন সভাগুলো অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার জন্য পরামর্শ দেওয়া হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top