shomoynew_wp969 দুই ব্যাংকে চেয়ারম্যান নিয়োগে ভুয়া আদেশ, মন্ত্রণালয়ের সতর্কতা | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দুই ব্যাংকে চেয়ারম্যান নিয়োগে ভুয়া আদেশ, মন্ত্রণালয়ের সতর্কতা


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৩ ১১:০২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪১

 ফাইল ছবি

জনতা ব্যাংক লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত ভুয়া প্রজ্ঞাপনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৬ এপ্রিল) মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার উপ-সচিব মো. জেহাদ উদ্দীনের সই করা বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা প্রজ্ঞাপনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। বিষয়টি সব মিডিয়ায় প্রচারের জন্য অনুরোধ করা হলো।

বিবৃতিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, সরকারি বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান নিয়োগের অধিক্ষেত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে জনতা ব্যাংক লিমিটেড এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে ড. মো. মজিবুর রহমান ও শুধাংশু শেখর বিশ্বাসকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত তথাকথিত প্রজ্ঞাপনের কপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজরে এসেছে। যা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও জাল-জালিয়াতির মাধ্যমে সাজানো, পদ্ধতিগতভাবে ভুল ও আইন পরিপন্থী।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড ও রাজউকের চেয়ারম্যান নিয়োগের ভুয়া প্রজ্ঞাপন ইস্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top