shomoynew_wp969 ১০০০ টাকার নতুন নোট বাজারে আসছে বৃহস্পতিবার | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


১০০০ টাকার নতুন নোট বাজারে আসছে বৃহস্পতিবার


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৬

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)।

এদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও এ নোট পাওয়া যাবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১‌০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top