shomoynew_wp969 ছাত্রীকে তুলে নিয়ে গেলেন শিক্ষক, ৬ দিন পর উদ্ধার | অপরাধ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ছাত্রীকে তুলে নিয়ে গেলেন শিক্ষক, ৬ দিন পর উদ্ধার


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩ ০৮:৩১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২

ছবি-সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় শিক্ষক ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে গণিত শিক্ষক ইকবাল তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। তার প্রস্তাবে রাজি না হলে অপহরণ করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি নিজ পরিবারকে জানালে স্কুলছাত্রীর বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, গত ২৮ নভেম্বর সকালে স্কুলছাত্রী তাদের বাড়ির সামনের রাস্তার পাশে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ইকবাল তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার (৩ ডিসেম্বর) কসবা থানায় অপহরণ মামলার পাশাপাশি র‌্যাবকে লিখিতভাবে অবহিত করে স্কুলছাত্রীর পরিবার।

নুরুল আবছার আরও বলেন, র‌্যাবের একটি আভিযানিক দল খোঁজ নিয়ে জানতে পারে, ইকবাল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে রোববার পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রীকে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের বিষয়ে আমাদেরকে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top