shomoynew_wp969 বাংলাদেশিসহ বৈধ রেসিডেন্টরা ফিরতে পারবেন আমিরাতে | যোগাযোগ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বাংলাদেশিসহ বৈধ রেসিডেন্টরা ফিরতে পারবেন আমিরাতে


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২১ ০৭:০০

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২১ ১১:৩৮

ফাইল ছবি

আগামী ১২ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারবেন বাংলাদেশসহ ১৫টি দেশের ‘বৈধ রেসিডেন্ট’ ভিসাধারীরা। যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারাই ফিরতে পারবেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি এবং দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ শুক্রবার এই ঘোষণা দিয়েছে।

ঘোষণা অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তানে থাকা আমিরাতের বৈধ রেসিডেন্ট ভিসাধারী ব্যক্তিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।

শুক্রবার এক টুইট বার্তায় আমিরাতের ‌‘ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি’ আরও জানিয়েছে, আমিরাতে ফেরার আগে অবশ্যই দেশটির সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন মিললে তবেই ফিরতে পারবেন তারা। এছাড়া ঢোকার আগে কয়েক দফায় পিসিআর টেস্ট করাতে হবে তাদের।

আগামী ১ অক্টোবর থেকে দুবাই এক্সপো শুরু হবে। বিলম্বিত ‌‘দুবাই এক্সপো-২০২০’ বাণিজ্য মেলা শুরুর ২০ দিন আগে ঘোষণা দিয়েছে দেশটি। তবে শুধু বাণিজ্য মেলার কারণেই নয়, আমিরাতে মহামারির প্রকোপও কমছে। সাম্প্রতিক দিনগুলোতে দেশটি দৈনিক করোনা শনাক্তের সংখ্যা এক হাজারেরও নিচে নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top