shomoynew_wp969 পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসছে আজ | যোগাযোগ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসছে আজ


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ০৫:৩৩

আপডেট:
২৫ অক্টোবর ২০২০ ০৭:২০

ফাইল ছবি

সবকিছু ঠিক থাকলে আজ পদ্মা সেতুর ৩৪ তম স্প্যানটি খুটির উপর স্থাপন করা হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সেতুর ৩৪তম স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। ৩৩তম স্প্যান বসানোর মাত্র ৫ দিনের মাথায় শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ৩৪তম স্প্যান নিয়ে ৩৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’ রওয়ানা দেয়।

তিনি জানান, ‘২এ’ নামের এই স্প্যানটি বসবে ৭ ও ৮ নম্বর খুঁটির উপর। সবকিছু ঠিক থাকলে রবিবার (২৫ অক্টোবর) স্প্যানটি খুটির উপর স্থাপন করা হবে।

এর আগে গত ১৯ অক্টোবর ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর ৩৩ নম্বর স্প্যান স্থাপন করা হয়। ৩৪ তম স্প্যান উঠলে অক্টোবর মাসের ৩টি স্প্যান স্থাপন হবে।

৩০ অক্টোবর একবারে মাওয়ায় পদ্মা তীরে ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ৩৫তম স্প্যান স্থাপন করার কথা রয়েছে। একইভাবে ৪ নভেম্বর ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান আব্দুল কাদের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top