shomoynew_wp969 যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৩ ১০:৫৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৮

ছবি সংগৃহিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মনির হোসেন জনি, খেলাফত মোল্লা, সুমন মিয়া ও মতিয়ার রহমান।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগরীর গোলাপবাগ এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় নিয়ে এসে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার জনির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ও খেলাফত মোল্লার বিরুদ্ধে মতিঝিল থানায় আরো একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top