shomoynew_wp969 কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৩ ১২:৩২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০২

ছবি সংগৃহিত

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ বেলা ১১টা ৪৮ মিনিটে কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top