shomoynew_wp969 গাবতলীতে গাড়ির ধাক্কায় নারী নিহত | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গাবতলীতে গাড়ির ধাক্কায় নারী নিহত


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২২ ১৩:০০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

প্রতীকী ছবি

রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত (২৫) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা সিএনজি চালক মো. খোরশেদ বলেন, স্থানীয় লোকজন আহত নারীকে আমার সিএনজিতে উঠিয়ে দিলে আমি দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। নিহত ওই নারী গাবতলী এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top