shomoynew_wp969 কমলাপুরে রাস্তায় মোটরসাইকেলে আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কমলাপুরে রাস্তায় মোটরসাইকেলে আগুন


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২২ ১৫:৫৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

ছবি সংগৃহিত

রাজধানী কমলাপুর ফুটওভার ব্রিজের পাশে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কমলাপুর ফুটওভার ব্রিজের (মুগদা হাসপাতালের পাশে) পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রকিবুল হাসান  বলেন, আমরা কিছুক্ষণ আগে একটি মেসেজ পেয়েছি কমলাপুর ব্রিজের নিচে কে বা কারা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য।

জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি আমাদের থানা এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায়।

অপরদিকে সবুজবাগ থানার ওসি (অপারেশন) আসগর আলী বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটি মুগদা হাসপাতালের সামনে ঘটেছে। এটি মুগদা থানার মধ্যে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top