shomoynew_wp969 ঢাকায় ট্রাকচাপায় তিন বন্ধুর মৃত্যু | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ঢাকায় ট্রাকচাপায় তিন বন্ধুর মৃত্যু


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২২ ১১:০৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

ছবি সংগৃহিত

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গভীর রাতে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। মেহেদী দুবাই প্রবাসী। মাস তিনেক আগে বাংলাদেশে এসেছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া মেহেদী হাসানের চাচা সালাউদ্দিন জানান, নিহতরা তিন বন্ধু মিলে রাতে ঘুরতে বের হয়। খিলগাঁও ফ্লাইওভারে আসা মাত্রই একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত তিন জনই মুগদা এলাকায় থাকতেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও থেকে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পর তাদের তিনজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা তিনজনেই মোটরসাইকেল আরোহী ছিলেন। ট্রাক ও চালককে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top