shomoynew_wp969 শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে মা-মেয়ে-ছেলে | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে মা-মেয়ে-ছেলে


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২২ ১৩:২৬

আপডেট:
২৯ অক্টোবর ২০২২ ১৫:৫৯

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বরফা এলাকার আওয়ামী লীগ নেতা হান্নানের হাত থেকে জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এসময় উপস্থিত জনতা তাদের বাধা দেয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরপা এলাকার শিরিন আক্তার (৩৫), তার মেয়ে শামীমা আক্তার (১৬) ও ছেলে মো. জহির খান (১০) আত্মহত্যার চেষ্টা করেন।

এর আগে শিরিন খান বলেন, গত ৮ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান নামের দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ প্রয়োগ করে আসছেন। শুধু তাই নয়, হান্নান আমার নামে মামলাও করেছেন এবং হুমকি-ধমকি দিচ্ছেন। গত ২ মাস ধরে আমাকে বাড়ি যেতে দিচ্ছেন না।

তিনি বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছে। কোথায় আছে তা আমি জানি না। আমি স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে তারা সহযোগিতা করছে। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না। হান্নান বলেছেন, আমাদের আর বাড়ি না যেতে ও জমির দলিলপত্র সব দিয়ে দিতে।

তিনি আরও বলেন, বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কোনো উপায় না পেয়ে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোন উপায় নেই। আমার মেয়েটার ব্রেনে সমস্যা।

জাতীয় প্রেস ক্লাবের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক মোয়েন বলেন, জমি-জমার জেরে শিরিন নামের এক নারী ও তার মেয়ে এখানে আত্মহত্যার চেষ্টা করেন। আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি।

ঢামেক সূত্রে জানা যায়, তিনজনের পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top