shomoynew_wp969 ইডেন কলেজের ক্যান্টিন বয়ের বিষপানে মৃত্যু | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ইডেন কলেজের ক্যান্টিন বয়ের বিষপানে মৃত্যু


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২২ ১৬:০৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮

ফাইল ছবি

রাজধানীতে ইডেন মহিলা কলেজের ভেতরে ইঁদুর মারার বিষপানে আব্দুল করিম (১৭) নামে একজন ক্যান্টিন বয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত করিমের সহকর্মী মাহফুজ জানান, দুপুরে ক্যান্টিনের কাজ শেষ করে বিকেল ৩টার দিকে বাইরের দোকানে যায়। ২০ মিনিট পরে ফিরে এসে ইডেন কলেজের ভেতরেই জেবুন্নেছা হলের সামনে অচেতন হয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মাহফুজ আরও জানান, হাসপাতালে নিয়ে আসার সময় তার লুঙ্গির কোমরে ইঁদুর মারার ওষুধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কেন তিনি এই ওষুধ খেয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

আব্দুল করিমের দুলাভাই সোহেল জানান, তাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বাগমারা গ্রামে। বাবার নাম আবুল হোসেন। ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা হলে থাকত আব্দুল করিম এবং ক্যান্টিন বয়ের কাজ করত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top