shomoynew_wp969 হাতিরঝিলে হাত-পা বাঁধা মরদেহ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


হাতিরঝিলে হাত-পা বাঁধা মরদেহ


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২০ ০৫:৪২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১১

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলের রামপুরা ব্রিজ সংলগ্ন ঝিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিলের রামপুরা এলাকায় অংশে ঝিলের মধ্যে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার হা-পা বাঁধা অবস্থায় ছিল, মুখের পুরো অংশ অ্যাসিডে ঝলসে দেয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top