shomoynew_wp969 যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় নিহত ১ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় নিহত ১


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩২

ফাইল ছবি

যাত্রাবাড়ী শনির আখড়া ওভার ব্রিজের নিচে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইকবাল হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় মো. ইকবাল হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই বাপ্পি সাফুর জানান, তার ভাই ছোট খাটো একটি ব্যবসা করে বিভিন্ন অফিসে মালামাল পৌঁছে দিত। গতরাতে পিকআপ ভ্যানের পিছনে বসে বাসায় ফিরছিল। তখন অন্য একটি পিকআপ ভ্যান ওই পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয় এতে সে গুরুত্ব আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top