shomoynew_wp969 ফ্লাইওভারে গাড়ি চাপায় শিক্ষার্থী নিহত, আহত ১ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ফ্লাইওভারে গাড়ি চাপায় শিক্ষার্থী নিহত, আহত ১


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২২ ১৯:১৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

 ছবি : সংগৃহীত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাদিয়া আফরিন উর্মি (২২) নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল (২৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন জানান, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আফরিন। এ সময় আরেকটি গাড়ি আফরিনের মাথার উপর দিয়ে চলে যায়।

তিনি আরও জানান, আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহত আফরিনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top