shomoynew_wp969 গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে দগ্ধ ৬ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে দগ্ধ ৬


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২২ ১১:৩৬

আপডেট:
৩০ আগস্ট ২০২২ ১৮:৩০

ফাইল ছবি

আবারও গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। এ ঘটনা ঘটেছে কেরানীগঞ্জের জিনজিরার মান্দাইল এলাকার একটি বাসায়। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০), মোছা. মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২)।

এ বিষয়ে স্থানীয় এক প্রতিবেশী জানান, কেরানীগঞ্জের জিনজিরা এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণের শব্দ পান। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানিয়েছেন, ‘কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top