shomoynew_wp969 রাজধানীর পল্লবীতে ৩ বাসে আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীর পল্লবীতে ৩ বাসে আগুন


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২২ ১৩:০৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

 ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে গভীর রাতে রাজধানী পরিবহণের ৩টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাসগুলো পার্কিং অবস্থায় ছিল। এরমধ্যে ২টি বাসের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

শুক্রবার রাত দেড়টার দিকে পল্লবীর ১২ নম্বরের পুরাতন থানা রোডে (ময়লার ডিপো) ঘটনাটি ঘটে। বাসগুলো হলো ঢাকা মেট্রো ব ১৫০০০৫, ১৫৫৩১২, ১২০৯৫৩ ।

স্থানীয়রা জানায়, রাজধানী পরিবহণের পুড়ে যাওয়া ৩টি বাস মিরপুর-কালিয়াকৈর রুটে চলাচল করে। বাসের স্টাফরা রাতে বাসের ভেতর রাত্রিযাপন করত। কেউ বিড়ি কিংবা সিগারেট খাওয়ায় আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার সময় বাসে আগুন লাগতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় বাসের কয়েকজন স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top