shomoynew_wp969 নিউ মার্কেটে সংঘর্ষ : ২ দোকান কর্মচারী গ্রেফতার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নিউ মার্কেটে সংঘর্ষ : ২ দোকান কর্মচারী গ্রেফতার


প্রকাশিত:
১০ মে ২০২২ ১৪:৩৯

আপডেট:
১০ মে ২০২২ ১৪:৪০

ফাইল ছবি

নিউ মার্কেটে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত যে দোকান থেকে ঘটেছিল তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার এ বিষয় নিশ্চিত করেছেন।

সোমবার (৯ মে) রাতে তাদের হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, ক্যাপিটাল ফাস্টফুডের দোকানের কর্মচারী কাউসার ও বাবু।

এ বিষয়ে ডিবি রমানা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top