shomoynew_wp969 রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১


প্রকাশিত:
৮ মে ২০২২ ১১:২৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৪

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৭ মে) সকাল ছয়টা থেকে রোববার (৮ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে এক হাজার ৪০৫ পিস ইয়াবা, চার কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও পাঁচ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top