shomoynew_wp969 রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮


প্রকাশিত:
২১ মার্চ ২০২২ ১১:৩০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৪

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে ভয়ংকর মাদক আইসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪০টি মামলা হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২০ মার্চ ২০২২) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৬৩১ পিস ইয়াবা, ১৮.৬ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৩৬ বোতল ফেনসিডিল ও ২৪টি কাঁচের বোতলের বিয়ার জব্দ করা হয়েছে।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top