shomoynew_wp969 সদরঘাট পাইকারি বাজারে আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সদরঘাট পাইকারি বাজারে আগুন


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫ ০৪:৪২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

প্রতীকী ছবি

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন লেগেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত জানান।

তিনি বলেন, আজ সকাল ৮টা ৫ মিনিটে আমাদের কাছে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার খবর আসে। পরে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ৫৩ মিনিটে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে– এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top