shomoynew_wp969 রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮

ছবি : সংগৃহীত

রাজধানীর বংশালের নাজিরা বাজার চৌরাস্তা এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমিন (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলি সানি গ্রামের বাদশা মিয়ার ছেলে। বর্তমানে বিডিআর ১নং গেট এলাকায় থাকতেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান জানান, অল্প বৃষ্টি হলেই পুরান ঢাকার নাজিরবাজার এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সারারাত বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমিন নামের ওই ব্যক্তিটি সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে আমরা এলাকাবাসী একটি বাঁশ দিয়ে তাকে টেনে এনে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top