shomoynew_wp969 রাজধানীতে বাসচাপায় গুলশান থানার এসআই নিহত | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীতে বাসচাপায় গুলশান থানার এসআই নিহত


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২০ ০৪:৫০

আপডেট:
৩১ ডিসেম্বর ২০২০ ০৭:০১

পুলিশ। ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়িচাপায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে দ্রুতগতির একটি বাস কামরুল ইসলামকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান গুলশান থানা পুলিশের এ উপপরিদর্শক। বিমানবন্দর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো.শহিদুল্লাহ জানান, কামরুলকে গাড়ি চাপা দিয়ে বাসটি পালিয়ে গেছে। তবে এখনো গাড়িটি শনাক্ত করা যায়নি।

কামরুল ইসলাম সপরিবার গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top