shomoynew_wp969 রাজধানীতে ভোরে সড়কে ঝরল এক প্রাণ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীতে ভোরে সড়কে ঝরল এক প্রাণ


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ০০:৫৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭

ছবি ‍সংগৃহিত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ভোর ৫টার পর একটি সিএনজি চালিত অটোরিকশাটি ইউটার্ন নিতে গেলে লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি।

পরে সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় পাশের কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় চালকসহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top