shomoynew_wp969 রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ০২:৫৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরা ব্রিজের ওপর লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী ইকবাল জানান, আমরা দুজন প্রভিটা গ্রুপে কর্মরত আছি। আজ সকালের দিকে রামপুরা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নাজমুল। পরে পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এই ঘটনায় তেলবাহী লরিটি পুলিশের হেফাজতে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত নাজমুলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top