shomoynew_wp969 চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ, ব্যবসায়ীদের বিক্ষোভ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ, ব্যবসায়ীদের বিক্ষোভ


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ০৬:২৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯

ছবি সংগৃহীত

চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন ‎রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা। বুধবার (১৩ আগস্ট) সকালে মার্কেটে বিক্ষোভ করেন তারা।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে যায়। চাঁদা না দেওয়ায় দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।

‎তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা মৌখিকভাবেই অভিযোগ করেছেন। লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমাদের পুলিশ সদস্যরা এখনো সেখানে অবস্থান করছেন। লিখিত কোনো অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’

‎‎এদিকে ব্যবসায়ীরা জানান, চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির লোকজন মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন ভবনের দোকানপাট জোর করে বন্ধ করে দিয়েছে। বুধবার সকালে তারা এর প্রতিবাদ ও বিক্ষোভ করেন। এতে মার্কেট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top