shomoynew_wp969 রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ০২:৩৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯

ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৩ আগস্ট) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা সংক্রান্ত অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top