shomoynew_wp969 রাজধানীর শেওড়াপাড়ায় আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীর শেওড়াপাড়ায় আগুন


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ০৮:৩৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা ওই ভবনটিতে ফ্যামিলি বাসা এবং মার্কেট উভয় রয়েছে। বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ করে ভবনটিতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top