shomoynew_wp969 মাইলস্টোনে শিক্ষার্থী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাইলস্টোনে শিক্ষার্থী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ০৫:৪৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

ছবি সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় অন্তত তিনজনের মাথা ফেটে গেছে। আহতদেরকে এখন হাসপাতালে নিতে দেখা গেছে।

সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। স্কুলের থমথমে পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, প্রেস সচিব শফিকুল আলম উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল আকার ধারণ করেছে।

তারা এখনো সেখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে তারা এই অবস্থায় আছেন।

বিবিসির লাইভ প্রতিবেদনে জানা গেছে, এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজউক উত্তরা মডেল কলেজেসহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়।

বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন উপদেষ্টারা। এসময় আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার কথা বলে বের হওয়ার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।

এরপরই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top