shomoynew_wp969 বনানীতে আনন্দ টিভির ভবনে ভয়াবহ আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বনানীতে আনন্দ টিভির ভবনে ভয়াবহ আগুন


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ০৬:৩৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

ফাইল ছবি

রাজধানীর বনানীতে একটি ভবনে আগুন লেগেছে। শনিবার (২১ আগষ্ট) সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।

জিয়াউর রহমান আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top