shomoynew_wp969 শীর্ষ সন্ত্রাসী কিলার মুসা গ্রেফতার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শীর্ষ সন্ত্রাসী কিলার মুসা গ্রেফতার


প্রকাশিত:
৩ জুন ২০২৫ ০৯:০৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

ছবি সংগৃহীত

মিরপুরের সন্ত্রাসী ব্লেড বাবুকে হত্যার ঘটনায় আরেক কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী কিলার মুসাকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার (৩ জুন) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুরের ডিসি।

জানা গেছে, মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় বিদেশে পলাতক থাকা অবস্থায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী মুসাকে।

পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন অপকর্মে যুক্ত হয়ে যায় সে।

এরপর রাজধানীর পল্লবীতে আলোচিত ব্লেড বাবুকে হত্যা করে আবার আলোচনায় আসে কিলার মুসা। সেসময় গা ঢাকা দেয় সে। ওই ঘটনার কয়েক মাস পর গ্রেফতার করা হলো তাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top