shomoynew_wp969 মিরপুরের কালশীতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দোকান | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মিরপুরের কালশীতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দোকান


প্রকাশিত:
৮ মে ২০২৫ ০২:০৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশীর স্টিল ব্রিজ সংলগ্ন সড়কে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। অভিযান পরিচালনা করছেন ডিএনসিসি অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটট জিয়াউর রহমান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালিত হচ্ছে। এখানকার রাস্তার দুই পাশে জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হবে।

এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুরের কালশীর স্টিলের ব্রিজ সংলগ্ন সড়কের দুপাশে আজ প্রায় এক কিলোমিটার এলাকাসহ রাস্তায় গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top