shomoynew_wp969 ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫ ০২:৩৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮

ছবি সংগৃহীত

মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে রাজধানীতে ফের দুই জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২০ এপ্রিল) সকালে ডেমরায় ঢাকা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত।

অন্যদিকে সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি মিছিলটি বের করা হয়। মিছিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগে নেতারা অংশ নেন।

মিছিলে তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top