shomoynew_wp969 সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের গোডাউনে ভয়াবহ আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের গোডাউনে ভয়াবহ আগুন


প্রকাশিত:
৫ আগস্ট ২০২১ ০৭:১২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭

ছবি-সংগৃহীত

সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার, আশুলিয়া ও ট্যানারির ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তেঁতুলজোড়া এলাকায় সিঙ্গারের ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে গোডাউনের ভেতর থেকে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশুলিয়া ও ট্যানারি থেকে আরো চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top