shomoynew_wp969 রাজধানীর রামপুরায় ভয়াবহ আগুনে পুড়ল সিএনজি গ্যারেজ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীর রামপুরায় ভয়াবহ আগুনে পুড়ল সিএনজি গ্যারেজ


প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫ ০০:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশের একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরপর সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৫টা ২৮ মিনিটে খবর আসে রামপুরা টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর প্রথমে সেখানে চারটি ইউনিটকে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও দুটি ইউনিট।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top