shomoynew_wp969 গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২

ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- জাহাঙ্গীর (৩২) তার স্ত্রী বিউটি (২৮) ও তার সন্তান তোহা (৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, সকালের দিকে সাভারের আশুলিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. শাওন বিন রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top