shomoynew_wp969 গাজীপুরে দুই দিনে সাবেক এমপিসহ আটক ১৮২ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অপারেশন ডেভিল হান্ট

গাজীপুরে দুই দিনে সাবেক এমপিসহ আটক ১৮২


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২

ছবি সংগৃহীত

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন গাজীপুর মহানগরের ৮টি থানায় ৭৯ জনকে ও গাজীপুর জেলায় সাবেক এমপিসহ পাঁচ থানায় ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮২ জনকে আটক করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top