shomoynew_wp969 গুলিস্তানে ৬০০ গ্রাম আইসসহ কারবারি গ্রেপ্তার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গুলিস্তানে ৬০০ গ্রাম আইসসহ কারবারি গ্রেপ্তার


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫ ০৫:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০

ছবি সংগৃহিত

রাজধানীর গুলিস্তানে ৬০০ গ্রাম আইসসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩৬)। তিনি রাজধানীর ডেমরা এলাকার বাওয়ানীবাদ জুট মিলস স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম।

গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে আইসসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) একটি দল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে আইসের একটি চালান কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে লালবাগ সার্কেলের পরিদর্শকের নেতৃত্বে একটি টিম গঠন করে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনিরুল ইতোপূর্বে একাধিক ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) তানভীর মমতাজ, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ বদরুদ্দীন, অতিরিক্ত পরিচালক( ঢাকা) এ কে এম শওকাত ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top