shomoynew_wp969 অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, পুড়ল বাসে থাকা অর্ধশতাধিক ছাগল | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, পুড়ল বাসে থাকা অর্ধশতাধিক ছাগল


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫ ০০:৫৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭

ছবি সংগৃহিত

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চলন্ত দুই বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনে পুড়ে মারা যায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পুড়ে যাওয়া বাসে মারা যাওয়া ছাগলগুলোর বিষয়ে জানা যায়। এর আগে রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সের চালকের পাশের সিট থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পিছনে থেকে এক পুরুষ ও এক নারী এবং শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আজ বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পথচারী রফিক নামে এক ব্যক্তি বলেন, রাতে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুইটি চলন্ত বাসে আগুন লাগে। পরে সকালে এসে দেখি পুড়ে যাওয়া বাসের লকারে ৫০টি ছাগল পুড়ে মারা গেছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে পেছনে থাকা বাসে আগুন ধরে যায়। সে সময় ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসন থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পেছন থেকে এক পুরুষ, এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পুড়ে যাওয়া একটি বাসের লকারে অর্ধশতাধিক ছাগল পাওয়া গেছে। সবগুলো অগ্নিকাণ্ডের শিকারে দগ্ধ হয়ে মারা গেছে। ছাগলগুলো রাজধানীতে নেওয়া হচ্ছিল।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top