shomoynew_wp969 মগবাজারে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মগবাজারে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু


প্রকাশিত:
৩০ জুন ২০২১ ০৫:৫৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭

ফাইল ছবি

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।

ইমরানের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়াও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত তার হয়েছিল। প্রথম থেকেই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে তিনতলা একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top