shomoynew_wp969 মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ


প্রকাশিত:
২৭ জুন ২০২১ ১৬:৫২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭

ছবি-সংগৃহীত

রাজধানীর মগবাজারে বিকট শব্দে একটি বিস্ফোরণের সঙ্গে আগুনের ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট কাজ করছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।’

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখানে অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাইনি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top