shomoynew_wp969 কমলাপুরে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কমলাপুরে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ


প্রকাশিত:
৯ জুন ২০২১ ০৬:৫৫

আপডেট:
৯ জুন ২০২১ ০৭:৫২

প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুরে আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ জুন) রাত সাড়ে ১১টায় মতিঝিলে থানাধীন উত্তর কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নং কক্ষে এ ঘটনা ঘটে।

নিহতের নাম তরুণ কান্তি সেন (৫১)। তিনি চট্টগ্রাম কোতোয়ালী ১৫ নং এনাম হাউজের আব্দুস সাত্তার রোডর আমেষ চন্দ্র সেনের ছেলে। তরুণ পেশায় হোটেল ব্যবসায়ী। সত্যতা নিশ্চিত করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই সবুজ আলী।

তিনি বলেন, খবর পেয়ে উত্তর কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নং রুম থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (০৯ জুন) ভোর পৌনে ৪টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, মৃত ওই ব্যবসায়ী গত ৭ মে কক্ষটি ভাড়া নেন। রাতে হোটেল কর্তৃপক্ষ দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নাই; তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top