shomoynew_wp969 ডেমরায় জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে সোনা ও টাকা ছিনতাই, আহত-৫ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ডেমরায় জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে সোনা ও টাকা ছিনতাই, আহত-৫


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৪ ০১:৫৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২১

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে সোনা ও টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া বোমা ও অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় একজনকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (১৪ জুলাই) রাত ১০টার দিকে থানার আল আমিন রোডে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাত পৌনে ১২টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়ে।

আহতরা হলেন, মো শিহাব (৩০), মো আনোয়ার হোসেন (২৭), দোকান মালিক মনির হোসেন (৪২), মোহাম্মদ বাপ্পি (১৮) ও মো কাইয়ুম (৩০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা ওহাব জানান, রাতে হঠাৎ ফারহীন জুয়েলার্স বন্ধ করে যাওয়ার সময় মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে কুপিয়ে ও বোমা ফাটিয়ে সোনা ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ডেমরা থানা উপ-পরিদর্শক (এস আই) মো. সেলিম বলেন, বন্ধের সময় দোকানের সামনেই দুর্বৃত্তরা এই হামলা চালায়। এ সময় মালিক মনিরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার সাথে থাকা সোনা ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা একজনকে আটক করলে বাকি সদস্যরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এদিকে, পুলিশ জানায়, রাত ১১টার দিকে দু’টি মটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত এই হামলা চালায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top