shomoynew_wp969 মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস


প্রকাশিত:
১৫ জুন ২০২৪ ০৩:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

ছবি সংগ্রহীত

রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক।

শনিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ এর মধ্যে। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top