shomoynew_wp969 সায়েদাবাদে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সায়েদাবাদে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত


প্রকাশিত:
৬ জুন ২০২৪ ০৫:৩৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

ফাইল ছবি

রাজধানীর সায়েদাবাদে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

বৃহস্পতিবার (৬ জুন) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আজ ভোরে সায়েদাবাদ হানিফ বাস কাউন্টারের সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি যে, রাতে অজ্ঞাত কোনো একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি।

তবে, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ও উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো বলে জানতে পেরেছি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top